ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ৪৪৫৪৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল দশটায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
জেলা থেকে চলতি বছরে সরকারী ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত ৫৫০ ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat