ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩২৪৩৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে গত ৫০ বছরে টিকাদান কর্মসুচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ লোকের জীবন রক্ষা পেয়েছে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও বুধবার এ কথা জানিয়ে বলেছে, এদের অধিকাংশই শিশু।
সংস্থা আরো বলেছে, এটি অর্ধ শতাব্দীর প্রতি বছর প্রতি মিনিটে বাঁচানো ছয়টি প্রাণের সমান।
ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে ‘ডব্লিওএইচও এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) এর অধীনে ব্যবহৃত ১৪টি ভ্যাকসিনের প্রভাব নিয়ে ব্যাপক বিশ্লেষণ তুলে ধরেছে। 
আগামী মাসে ইপিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে। 
এ উপলক্ষে ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সাংবাদিকদের বলেছেন, ভ্যাকসিনগুলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর একটি যা একসময়ের আতঙ্কিত রোগগুলোকে প্রতিরোধযোগ্য করে তুলেছে।
তিনি আরো বলেছেন, গুটি বসন্ত নির্মূল করা হয়েছে, পোলিও নির্মূলের দ্বারপ্রান্তে এবং ম্যালেরিয়া ও সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিনের সাম্প্রতিক অগ্রগতি রোগগুলোকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে গবেষণাপত্রে বলা হয়েছে, গত পাঁচ দশকে টিকাদানের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ শিশুর জীবন রক্ষা পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat