ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৩৩২৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বগুড়া শহিদ খোকন শিশু পার্কে নতুন শহিদ মিনারের কাজ চলতি মাসের মধ্যে শুরু হবে। স্থানীয় সরকার মন্ত্রনালয় এর জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। 
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সার্জিল আহম্মেদ টিপু এসময় জানান, নতুন শহিদ মিনার নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 
জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ নেওয়াজ জানান, বগুড়া কেন্দ্রীয় ঈদগাহের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।  অবিলম্বে কাজ শুরু হবে।  
প্রচন্ড দাবদাহ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বৈঠকে জানান জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম। এদিকে ফোর লেনের রাস্তা নির্মানের জন্য যে সকল প্রতিবন্ধকতা আছে তা দূর করে ঈদুল আযহার আগে যাত্রী চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন জেলা প্রশাসক।
অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেসবাউল হক, বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সমাজ সেবা কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat