ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৩২৪৩৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোপাডাঙ্গা গ্রমের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে চলে যায়। পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat