ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৪৩৪৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় ব্যাপক বন্যার কারণে রোববার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে কয়েকশ’ মানুষ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
জরুরি সার্ভিস জানায়, সপ্তাহান্তের শুরুতে প্রবল বর্ষণের কারণে উত্তর-পূর্ব সিডনির প্রায় ৩০০ ঘরবাড়ির লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি ব্যবস্থাপনা বিষয়ক ফেডারেল মন্ত্রী ক্যাথরিন কিং বলেছেন, বন্যার পানি খুব অল্প সময়ের মধ্যে ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে।
কিং আরো বলেন, ‘নিউ সাউথ ওয়েলস সরকার এ বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এ বিপর্যয়ের প্রভাব বোঝার চেষ্টা করছে।’
জরুরি পরিষেবা প্রতিমন্ত্রী জিহাদ দিব বলেছেন, জরুরী কর্মীরা শুক্রবার থেকে বন্যা কবলিত প্রায় ২০০ জনকে উদ্ধার করেছে। বন্যার কারণে বেশ কিছু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রায় ৫,০০০ স্বেচ্ছাসেবক রাতভর কাজ করে।
গবেষকরা বারবার সতর্ক করে আসছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, দাবানল এবং ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat