ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৩৪৪৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই তালিকায় রয়েছে জাহ্নবি কাপুর ও রাজকুমার রাওয়ের আলোচিত সিনেমা ‘মি. অ্যান্ড মিসেস মাহি’। আগামী ১৯ এপ্রিল পর্দায় আসবে সিনেমাটি।
এ উপলক্ষে প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির কলাকুশলীরা। অনেকেই ধারণা করছিলেন, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’ জাহ্নবির ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করবে। জাহ্নবিও একাধিক সাক্ষাৎকারে সিনেমাটি ঘিরে তার প্রত্যাশার কথা জানিয়েছেন। 
তবে আলোচনায় থাকা সিনেমাটি ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। কারণ একই দিন পর্দায় আসছে দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ ও বিদ্যা বালান অভিনীত ‘দো অওর দো পেয়ার’। সিনেমাটি গত জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেটা পিছিয়ে ২৯ মার্চ নির্ধারণ করা হয়। তবে সেই তারিখেও আলোর মুখ দেখেনি ‘দো অওর দো পেয়ার’। 
অবশেষে বিদ্যা বালান জানান, আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। আর এতেই জাহ্নবি-রাজকুমারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একই দিন দু’টি সিনেমা মুক্তি ব্যবসায়িক ঝুঁকি তৈরি করতে পারে। যদিও জাহ্নবি সিনেমাটির প্রচারণায় গিয়ে বলেছেন, তিনি ‘দো অওর দো পেয়ার’ সিনেমাটিকে বা তার শিল্পীদের প্রতিযোগী মনে করছেন না। তার মতে, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র গল্প-অভিনয়ই দর্শকদের প্রেক্ষাগৃহে আসবে বাধ্য করবে। অন্যদিকে সিনেমাটির প্রযোজক করন জোহরও সিনেমাটি ঘিরে আশার বাণী শুনিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat