ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২৩৪৪৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত তিন বছর ধরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন বলিউড দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট। রাজ কাপূরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুন ভাবে তৈরি করছেন তারা। ‘কাপুর দম্পতি’ এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর এবাড়িটির মাধ্যমেই বলিপাড়ার সব থেকে ছোট ও ধনী ‘স্টার কিড’ হতে চলেছেন রণবীর-আলিয়ার দেড় বছর বয়সের কন্যা রাহা। 
ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘রণবীর ও আলিয়ার স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন ২৫০ কোটি টাকারও বেশি। আর সেই বাড়িরই মালিক হবেন তাদের কন্যা রাহা। শুধু তাই নয় তার নামেই বাংলোর নামকরণ করা হবে।’
জানা গেছে, বুধবার (২৭ মার্চ) নিজেদের নতুন এই বাংলোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর। যার একটু করো ঝলক উঠে এসেছিল ফটোসাংবাদিকদের ক্যামেরায়। যেখানে রণবীরকে বাড়ির বেলকনি থেকে আশেপাশের এলাকায় নজর রাখতে দেখা যায়। অন্যদিকে আলিয়া তার শাশুড়ি মা নীতুকে নিয়ে বাংলোয় প্রবেশ করেন।এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে এবং যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।
জানা যাচ্ছে, রণবীর-আলিয়ার সঙ্গে এই বাংলোর অর্ধেক মালিক হবেন রাহার দাদী নীতু কাপুর। কারণ ঋষি কাপুর তার সমস্ত সম্পত্তি অর্ধেক মালিকানা স্ত্রীর নামে করেছিলেন। 
যদিও নীতু নিজে আর্থিকভাবে স্বচ্ছল এবং তিনি সম্প্রতি বান্দ্রা এলাকাতেই ১৫ কোটি টাকার একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে বান্দ্রা এলাকায় এই নতুন বাংলো তৈরি হলে রণবীরের পুরো পরিবার একসঙ্গেই থাকবেন। আপাতত রাহাকে নিয়ে রণবীর-আলিয়া তাদের বাড়ি ‘বাস্তু’তে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat