ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩৪৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলিউডের ‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর গায়িকা সেলেন ডিওনের জন্মদিন আজ (৩০ মার্চ)। ১৯৬৮ সালের (৩০ মার্চ) আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই গায়িকা। ৫৬ বছর বয়সী এই গায়িকার ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। বিশ্বব্যাপী সেলেন ডিওন এর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ শিল্পী সেলেন ডিওন। সংগীতে দীর্ঘ ক্যারিয়ার তার। জনপ্রিয় এই গায়িকা কয়েক বছর ধরেই গাইছেন না। ২০২২ সালের ডিসেম্বরে তার অসুস্থতার কথা প্রথম প্রকাশ্যে আনেন সেলেন ডিওন। জানান, জটিল স্নায়ুরোগে আক্রান্ত তিনি। এই রোগের কারণে শারীরিক ও মানসিক নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। 
ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, পরীক্ষা–নিরীক্ষার পর স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়েছে। এ রোগের কারণে হাঁটতে ও গান গাইতে সমস্যা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এ সমস্যা আমার জীবনের সব ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আমি নিজের কণ্ঠ ব্যবহার করে গাইতে পারছি না। ’
চার দশকের বেশি সময় ধরে গান গাইছেন সেলেন ডিওন, বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকাদের একজন তিনি। এ পর্যন্ত তার অ্যালবাম ২৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। 
তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘থিংক টোয়াইস’, ‘বিকজ ইউ লাভড মি’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি নাউ’, ‘দ্যাটস দ্য ওয়ে ইট ইজ’, ‘অ্যাই অ্যাম অ্যালাইভ’ ইত্যাদি।ফরাসি ও ইংরেজি ভাষায় তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ২৭টি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat