ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৯
  • ৩২২৩৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লাহুড়িয়া পুলিশের অভিযানে একবছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।এনআই এ্যাক্টের মামলায় একবছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ সাহিদুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। 
বৃহস্পতিবার (২৮ মার্চ) গ্রেফতারকৃত আসামি সৈয়দ সাহিদুল ইসলাম মারুফ নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া সৈয়দপাড়া সাকিনের মৃত সৈয়দ আবুল কাশেমের ছেলে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৈয়দ সাহিদুল ইসলাম মারুফ এর নামে লোহাগড়া থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat