ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ২৩২৪৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম.কাদের এমপি বলেছেন, স্বাধীনতা আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ব্রিটিশ ও পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করেছিলো। আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম। 
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জি.এম.কাদের আরো বলেন, স্বাধীনতার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছেন। স্বাধীনতা রক্ষার জন্য আমরা এগিয়ে যাবো, বাধা এলে মোকাবেলা করবো। 
তিনি বলেন, একটি সুবিধাভোগী গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। 
তিনি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে সবার প্রতি আহবান জানান।
পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার, শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এম এ সোবহান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat