ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৪৩৫৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুইজারল্যান্ডের জেনেভাতে '১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি' উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ২১৩তম  সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেছেন।
আজ সেশনের শুরুতেই গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনের এজেন্ডাগুলো গ্রহণ করা হয় এবং ২১২তম সেশনের রেকর্ডের সারাংশ অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে আইপিইউ'র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যাকসন ২১২তম সেশন হতে সম্পন্ন বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপরে আইপিইউ সেক্রেটারি  জেনারেল মার্টিন চুংগং আইপিইউ ইমপ্যাক্ট রিপোর্ট ২০২৩ উপস্থাপন করেন।
এ সেশনে ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া গভর্নিং কাউন্সিল ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য টাস্ক ফোর্সের বিভিন্ন কর্মকান্ড নিয়েও আলোচনা করে। ২০২৪ সালের ক্রেমার-প্যাসি পুরস্কার বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সেশনটি শেষ হয়।
এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat