ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৪৫৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার বেলা ২টা থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হয় এবং চলবে ৩০ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে। সিলেট পূর্বাঞ্চলে হওয়ায় এ অঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। 
ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সেবা দিতে আট জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।
এছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket. railway. gov. bd) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে বিভাগ পূর্বাঞ্চলে পড়ায় এ অঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। এবার টিকিট কালোবাজারির কোন সুযোগ নেই। এনআইডি কার্ড সাবমিট করলে গ্রাহকের ফোনে ওটিপি যাবে। যা গ্রাহক নিজে না দিলে আর কেউ পবে না। এছাড়া ঈদের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘেœ করতে বাংলাদেশ রেলওয়ের সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat