ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৩৩৪৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যে দিয়ে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় পাগলা দেওয়ান ও কড়ই কাদিরপুর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন এবং রাত ১০ টা থেকে ১০.১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউট কর্মসূচি পালন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্টেডিয়ামে সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। শিশু একাডেমি রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য দুদিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যথা সময়ে গৃহীত কর্মসূচিীত অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat