ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৪৩৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজায় আরো ত্রাণ সরবরাহের সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। 
শনিবার গাজার দ্বারপ্রান্তে সফরে গিয়ে যুদ্ধবিরতির এ আহ্বান জানিয়ে গুতেরেসে বলেছেন, ইসরাইল-হামাস যুদ্ধে বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে। 
গাজায় ত্রাণ সরবরাহের মূল পথ মিসরীয় অংশের রাফা সীমান্তে গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনী শিশু, নারী ও পুরুষ সকলেই অব্যাহত দুঃস্বপ্ন্রে মধ্যে রয়েছে। 
তিনি আরো বলেছেন, আমি বিশ্বের সংখ্যাগরিষ্ঠের কণ্ঠধারণ করে বলছি যারা যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় সম্প্রদায় ধ্বংস করে দেয়া হয়েছে, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে, পুরো পরিবার ও  প্রজন্ম নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। 
গুতেরেস গাজায় পুরোপুরি ও অবাধ ত্রাণ সরবরাহের অঙ্গিকার করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। 
তিনি বলেন, গেটের একদিকে ত্রাণবাহী  ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে ক্ষুধার দীর্ঘ ছায়া যা এক নৈতিক অপমান। 
এ প্রেক্ষিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘ এখন ইসরাইল বিরোধী সংস্থায় পরিণত হয়েছে। 
এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, এতে ইসরাইলের প্রতি খুবই নমনীয়তা দেখানো হয়েছে। 
তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার যুদ্ধবিরতি সংক্রান্ত আরো একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat