ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৩৪৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে রোববার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এ ভূমিকম্পের ঘটনায় ‘সুনামির কোনো হুমকি’ নেই। ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৬:২২ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার ২০২২ টা) ভূপৃষ্ঠের প্রায়  ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ইউএসজিএস  জানায়, এ শক্তিশালী ভূমিকম্প ওয়েওয়াকের প্রায় ৮৮ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। শহরটির জনসংখ্যা প্রায় ২৫,০০০। এটি পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় সেপিক প্রদেশের রাজধানী।
সেখানে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানানো হয়েছিল। পরে এটি সংশোধন করে ৬.৯ করা হয়।
ভৌগলিকভাবে পাপুয়া নিউ গিনির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat