ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৬৫৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উপযুক্ত ব্যবস্থাপনার অভাব এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কক্সবাজার কাঙ্খিত জৌলুস হারিয়েছে। 
তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারতো। পরিকল্পিত উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
আজ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মালটিপারপাস হলে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু পরিকল্পিত স্থাপনা ও অবকাঠামো নির্মাণ নয়, মেরিন রিসোর্স ও জীববৈচিত্র যেন বজায় থাকে মাস্টার প্ল্যানে তা নিশ্চিত করতে হবে। সমুদ্রের পানি দূষণরোধে স্থানীয় হোটেল, মোটেল ও রিসোর্টে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী তার বক্তৃতায় পরিবেশ বান্ধব, আধুনিক ও পর্যটক বান্ধব কক্সবাজার গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দেন। তিনি মাস্টার প্ল্যানে পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, সমাজবিজ্ঞানী, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ও সিভিল সোসাইটিসহ বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  সাবেক সভাপতি এম এ লতিফ।
কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নূরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নবীরুল ইসলাম।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat