ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-  স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে গত বছর ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ফ্রান্সের এই ক্লাবটিতে সময় বেশ ভালোই কাটছিল নেইমারের। কিন্তু সম্প্রতি ইনজুরিতে আক্রান্ত হন তিনি। ইনজুরির কারণে বর্তমানে তিনি মাঠের বাইরে রয়েছেন। ১৯৯৮ ও ২০০২ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন রিভালদো। ব্রাজিল ফুটবল দলের সাবেক এই তারকা মনে করছেন, বিশ্বের সেরা ফুটবলার হতে হলে নেইমারকে ফ্রান্স ছেড়ে আবারও স্পেনে ক্যারিয়ার শুরু করতে হবে। রিভালদো বলেছেন, ‘সে বিশ্বের সেরা ফুটবলার হতে পারে। কিন্তু আমি মনে করি, সে যদি পিএসজিতে থাকে তাহলে সম্ভব নয়। তাকে পিএসজি ছাড়তে হবে। তাকে সেরা হতে হলে স্পেনের ক্লাবে খেলতে হবে।’ আগামী ১৪ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। এই আসরে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat