ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।  
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে আজ টুঙ্গিপাড়া উপজেলার ৮০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করে। এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উপর শিশুতোষ আলোচনাসভায় বক্তব্য রাখেন  টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস।
টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. রাকিব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাগচিসহ অংশগ্রহনকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।
পরে  কুইজ প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি থেকে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক এই কর্মসূচী শুরু করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। প্রতি সপ্তাহে শিশুদের নিয়ে ধারাবাহিকভাবে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat