ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ২৩৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংকলন ‘স্মৃতি ৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। 
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি কমিশনার পূদম পুষ্প চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শেহাব উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির মডারেশন বোর্ডের প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। গ্রন্থের সম্পাদনা করেছেন সাবেক ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat