ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ২৩৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজার পরিস্থিতি সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় অনিমা চৌধুরী মিলনায়তনে যৌথভাবে এ সভা আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, রমজান মাস সমাগত প্রায়। এ সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকারের সকল দপ্তর সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাবে। জনস্বাস্থ্য বিবেচনায় নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
কনজুমারস এসোসিয়েশন অব নাটোর (ক্যাব) এর সভাপতি শামীমা লাইজু নীলা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, নাটোর পৌরসভার কাউন্সিলর কহিনুর বেগম পান্না, নাটোর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খন্দকার এনামুর রহমান চিনু, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat