ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৪৩৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু সুবোলো বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আগ্রহ ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ হলেও পর্যায়ক্রমে তা বাড়বে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম এই দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরো লাভবান হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। বিনিয়োগে ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আগ্রহকে স্বাগত জানানো হবে। এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আগ্রহ ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ হলেও পর্যায়ক্রমে তা বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat