ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৪৪৪৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমজানের আগেই মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে  ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। 
সোমবার সকালে ঝালকাঠির বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও বাজার মনিটরিং শেষে এসব কথা বলেন তিনি।  মহাপরিচালক বলেন, হঠাৎ করে ধানের দাম বাড়ানোর অযুহাতে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছে। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এটা করা হচ্ছে। যারা এটা করছে, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার কঠোর অবস্থানে রয়েছে।
এসময় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, আমরা গত এক মাসে ভোক্তা অধিকারের পক্ষ থেকে ৩৩টি অভিযান পরিচালনা করেছি। মানুষকে সচেতন করার জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। 
এসময় তাঁর সাথে ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার, বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক সাফিয়া সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat