ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৪৫৩৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক পর্যায়ে শতভাগ বিদ্যুতায়ন কাজ সম্পন্ন হয়েছে। 
আজ শনিবার বেলা ১১টায় সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দেশের অন্যতম প্রাচীন সমিতি। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ৭ হাজার ১৪১ কিলোমিটার বৈদ্যুতিক সঞ্চালন লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণীর ৫ লাখ ৩ হাজার ৮৪৮ গ্রাহককে বিদ্যুৎ সুবিধা প্রদান করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইনের মান উন্নয়নসহ কার্যকর সব পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো. গোলাম মওলার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. এমদাদুল হক, সমিতির পরিচালক ইসমে আরা রাওমান ও মো. আতাউর রহমান, সমিতির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রমুখ। 
বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সমিতি প্রাঙ্গনে বিভিন্ন বৈদ্যুতিক কার্যক্রমের স্টল প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat