ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৫৪৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহ্’র আমন্ত্রণে সরকারি সফরে আজ শনিবার ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর জেনারেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। 
এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুলসহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও রয়্যাল মরক্কো বিমান বাহিনী এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
বিমান বাহিনী প্রধান সরকারি এ সফর শেষে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat