ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৫৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ইপিআই ভবনে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা।
কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক রওনক বখত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল ও সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান। 
কর্মশালায় জানানো হয়, সুনামগঞ্জ জেলায় ৪৫৯২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে, ৬ থেকে ৫৯ মাস  বয়সী মোট ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ২১৭৮টি টিকাদান কেন্দ্রে আগামী ১২ ডিসেম্বর একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশুই যাতে সরকারের এ সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য জেলার ১টি পৌরসভাসহ ৮৮টি ইউনিয়ন ও ২৬৭টি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়ে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat