ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৭৮৯০৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। গতকাল (৮ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার। আর তাতেই সাড়া ফেলেছে তারা। এর আগে বিমান বাহিনীর অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরের লুক প্রকাশ্যে এসেছিল।
‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে টিজারে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে। আর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি।
চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট সিনেমা ‘পাঠান’ উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে ‘ফাইটার’ তৈরির কথা জানান তিনি। ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat