ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৩
  • ৩৪৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়,  নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রতন শেখ (৩৮) লোহাগড়া থানাধীন ধোপাদহ গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে, কাশেম শেখ একই গ্রামের আতিয়ার শেখের ছেলে এবং তরিকুল ইসলাম কাশিপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।  শনিবার (২ ডিসেম্বর) দুপুরে দিকে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ ধৃত আসামি রতন শেখ (৩৮)র বসতবাড়ির দক্ষিণ পোতার উত্তরমুখী দোচালা টিনের দরজা খোলা ঘরের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাকফুর রহমান, এএসআই (নিঃ) মোঃ শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat