ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৩৪৫৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে চোরাই  ছাগল সহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামে একজন অসহায় বৃদ্ধ মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। বৃদ্ধ মহিলা সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। নড়াইল সদর থানায় এ বিষয়ে একটি চুরি মামলা রুজু করা হয়। 
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এসআই মোঃ শাহ্ আলমকে মামলাটি হস্তান্তর করেন। 
এসআই শাহ আলম ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশি বাজারে লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ মোঃ ইমরান বিশ্বাস (২৩) নামে একজন চোরকে আটক করেন। 
গ্রেফতারকৃত মোঃ ইমরান বিশ্বাস নড়াইল সদর থানাধীন সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃত  আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে।  
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান,  বলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat