ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৬০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় জেলা প্রশাসক বলেন, দ্বাদশ নির্বাচনের তফসীল ঘোষণার পর আমরা এখন নির্বাচন কমিশনের অধিন। রাজনৈতিক কর্মসূচির কারনে যেন উন্নয়ন কর্মসূচিগুলো থেমে না যায়, তার জন্য সতর্ক থাকতে হবে। আমরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যা-যা দরকার তাই করবো। নির্বাচনী তফসীল ঘোষণার পর আমাদের দায়িত্ব আছে। নির্বাচন প্রশ্নে আামদের কথায় ও আচরনে নির্বাচন কমিশন বিব্রত বোধ না করে। রাজনৈতিক যে কোন কর্মসূচিতে উন্নয়ন কাজে প্রয়োজনে আইন শৃংখলা বাহিনী সহায়তা দেবে। 
জেলায় সব উন্নয়ণ কাজ যেমন সাসেক্স-২ অধিনে বগুড়া অংশের যে ফোরলেনের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে জানান এই কাজের কর্মকর্তা বৃন্দ। সভায় বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসে , জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পচিালক মতলুবর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat