ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৫৬৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গণি জানান, অতি বৃষ্টিতে একটি ঘরে মাটির দেয়াল চাপা পড় একই পরিবারে চারজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের সবাইকে উদ্ধার করা হয়েছে। 
নিহতরা হলেন- মরিচ্যাঘোনা পানিছড়া এলাকার আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)। 
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, বৃষ্টিতে একটি মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের চার জন মারা গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, দেয়াল ধসের ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের একটি টিম। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। তিনি জানান- অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশংকা রয়েছে। এই ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat