ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৬৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতির পিতার নির্দেশনা ছিল যত দ্রুত আমরা শতভাগ শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো বাংলাদেশের মানুষ তত দ্রুত ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত জীবন পাবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে। 
আজ সোমবার পাবনার বেড়া উপজেলায় ভারেঙ্গা একাডেমির উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু আরো বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। শিক্ষার সার্বিক মানোন্নয়নে সকল ভাবনা সরকারের রয়েছে। 
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবময়ই শোষিতের পক্ষাবলম্বন করেছেন। জাতির পিতার কন্যা বাঙালি জাতির পক্ষে এ ধরনের মানবতা বিরোধী বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় থেকেছে তারা এ হামলার নিন্দা জানাতে পারেনি। তাদের প্রভুদের পদলেহন করতে গিয়ে তারা মানবতার পক্ষে দাড়াতে পারছেনা, ন্যূনতম নিন্দাও তারা জানাতে পারেনি। ১৯৭১ সালেও একইভাবে তারা মানবতার পক্ষে না দাঁড়িয়ে হায়েনাদের পক্ষে অবস্থান নিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat