ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৪৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক।
মেয়র আজ রোববার সিলেট সিটি করপোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সম্প্রতি ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প একেনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ উপলক্ষ্যে সিসিক আয়োজিত বিশাল আনন্দ র‌্যালি পরবর্তী সভায় সংক্ষিপ্ত বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। 
সিসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ইতোপূর্বেও বিভিন্ন সময়ে এ নগরবাসীর কল্যাণে বড় বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেন। তিনি সিলেট নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকারী বরাদ্দের প্রত্যেকটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার করে সিলেট নগরীকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন। 
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিসিকের সিনিয়র কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ।
এরআগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগরভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা অতিক্রম করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও নগরবাসীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।
র‌্যালি চলাকালে নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নগরবাসী ও পথচারিরা করতালি দিয়ে সিসিক র‌্যালিকে স্বাগত জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat