ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৫৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নৈরাজ্য সৃষ্টি, ষড়যন্ত্র ও ভোটাধিকার হরণের পায়তারার প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলার ধৌলিগর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন ও তজুমদ্দিন  উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের  আয়োজন করে।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। গত ১৫ বছর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি দেশেরে এ উন্নয়ন সহ্য করতে পারে না। তাই বিএনপি জোট  বিদেশি  প্রভুদের উপর নির্ভর করে আবারো আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, এ বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। দেশের মানুষের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও উন্নয়নের প্রতীক নৌকার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তাই শান্তি বিনষ্টকারীদের কোন ছাড় দেয়া হবে না। বাংলার জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
েেধৗলিগর নগর ইউনিয়ন আওয়ামীলীগ উত্তর শাখার সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন লালমোন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,তজুমদ্দিন  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, লালমোহন  উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি  আক্তার হোসেন প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat