ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৫৬৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ তিনহাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দৌলতখান উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল উপকারভোগি কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন।  
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ারা সিদ্দিকা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু।
আয়োজকরা জানান, উপজেলায় আজ তিনহাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে গম, ভুট্টা, সয়াবিন, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ ও খেসারির বীজ এবং এমওপি-ডিএপি সার প্রদান করা হয়েছে।  প্রত্যেক কৃষককে একবিঘা জমির অনুকূলে এসব বীজ-সার প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat