ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৬৭৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচিতে দু’টি সেশনে উপজেলার সাফদারপুর, দোড়া, কুশনা ও বলুহর ইউনিয়নের চারশ’ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার’ প্রশিক্ষণের আঞ্চলিক সমন্বয়ক দেব্রত সাহা বাঁধনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ প্রদাণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক নয়ন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও মেহেদি হাসান।
প্রশিক্ষণে সরকারের বৃহদাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ তথ্য আপলোড করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক ধারণা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat