ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৪৫৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সৌদি আরবের মক্কা চেম্বার অব কমার্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশন গতকাল মক্কা চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বাধীন ৬১ সদস্য বিশিষ্ট বেসরকারিখাতের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনসমূহে যোগদান করেন।   
ডিসিসিআই প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে মক্কা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল্লাহ গাদি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের বেশ উন্নতি হয়েছে, যেটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনুকরণীয়  ক্ষেত্র হিসেবে বিবেচনা করা যায়। এটা সম্প্রসারণের লক্ষ্যে আমাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বেশ সম্ভাবনা আছে। 
তিনি বলেন, মক্কা শহরে অবকাঠামোগত সুযোগ-সুবিধার সম্প্রসারণ, আধুনিকায়ন ও সংস্কারের লক্ষ্যে সৌদি সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, যেখানে তাঁর দেশের সরকারের নীতিমালা অনুসরণ করে বাংলাদেশের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারে।  
আলোচনা অনুষ্ঠানের বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি আকর্ষনীয় অর্থনীতি ও নীতি সহায়তামূলক বিনিয়োগ সুবিধা প্রদান করছে, যার সুযোগ নিয়ে সৌদি  উদ্যোক্তারা একক ও যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে।
অনুষ্ঠানে ডিসিসিআই এবং মক্কা চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডিসিসিআই সভাপতি  মো. সামীর সাত্তার এবং মক্কা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ইঞ্জি. ইশমাট মাটোগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে  সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  
ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat