ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৩৪৫৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ নিজের ৫৮ তম জন্মদিনে ভক্তদের উপহার দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ ২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেলো ‘জওয়ান’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির অধিকাংশে কাঁচি চালিয়েছিলেন পরিচালক অ্যাটলি। ওটিটিতে মুক্তি পাওয়া ভার্সনে যোগ করা হয়েছে সেই সব দৃশ্যও। ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়।
নেটফ্লিক্সে ‘জওয়ান’ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শাহরুখ খান। লেখেন, ‘জন্মদিন জওয়ানের, কিন্তু উপহার সকলের জন্য। নেটফ্লিক্সে জওয়ানের বর্ধিত কাট ইতিমধ্যেই হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।’
এই সুখবরটি দেওয়ার ভঙ্গিতেও আনা হয়েছে দারুণ চমক। ভিডিও রিলিজ করেছে নেটফ্লিক্স। যেখানে শাহরুখ ‘জওয়ান’-এর চরিত্রেই অবতীর্ণ হয়েছেন। নেটফ্লিক্সের কর্মকর্তাকে জওয়ান শাহরুখের হুমকি, ‘‘আগামী দু’মিনিটের মধ্যে জওয়ান রিলিজ না করলে তোমার টাডুম (নেটফ্লিক্সের বিশেষ শব্দ) বাডুম হয়ে যাবে।’’ জওয়ানের ভয়ে সঙ্গে ছবিটি মুক্তি পেয়ে যায় নেটফ্লিক্সে। এবং শাহরুখ তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমার জন্মদিনে আপনাদের জন্য উপহার।’’ মজার এই নাটকীয় ভিডিওটিও যেন কোনও উপহারের চেয়ে কম নয়।
মধ্যরাতে অনুরাগীদের দেখা দিয়ে তখনই সোশ্যাল মিডিয়া এক্স (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখলেন, ‘অবিশ্বাস্য! আপনারা এত রাতে এখানে এসে আমাকে শুভেচ্ছা জানান। আমি তো একজন অভিনেতা মাত্র। আমি যে আপনাদের একটু আধটু বিনোদন দিতে পারি, এর চেয়ে আর সুখের কিছু নেই। সকলের ভালোবাসার স্বপ্নে বেঁচে আছি আমি। আপনাদের সবাইকে বিনোদনের স্বাদ দিতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে… পর্দায় এবং পর্দার বাইরেও।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat