ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৭৮৯২৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে জনসংখ্যার সর্বাধিক অংশই যুব-যা সারাবিশ্বে অন্য কোন দেশে নেই। অপার সম্ভাবনাময় যুব শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে ১৫ জন যুব ও যুবাকে মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে ১০ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। জেলার অন্য সকল উপজেলাতে অনুরুপ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেলায় মোট প্রদত্ত ঋণের পরিমান ৪৬ লক্ষ ৬৮ হাজার টাকা।
যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক  কে এম আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এ উপলক্ষে ্য সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এবং শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে পরিষ্কার পরিচ্ছন্নœতা অভিযান, শহরের সড়কসমূহের মিডিয়ানে আগাছা নিধন ও বৃক্ষরোপণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া প্রাণিসম্পদ দপ্তরে গবাদি পশুর টিকা প্রদান, আধুনিক সদর হাসপাতালে রক্তদান কর্মসূচি  অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat