ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৩৪৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের বেনারসে ঢালিউড সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং করেছেন। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিবের সঙ্গে নায়িকা হিসেবে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শুক্রবার (২৭ অক্টোবর) প্রকাশ পেলো ‘দরদ’ সিনেমার শুটিং এর শাকিব-সোনালের প্রথম লুক।
সংবাদ মাধ্যম অনুযায়ী, শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেন সিনেমার বলিউড নায়িকা সোনাল চৌহান। তাদের নিয়ে দৃশ্যধারণের একটি ছবি সামাজিকমাধ্যমে ফেসবুকের স্টোরিতে শেয়ার করেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।
ছবিতে দেখা যাচ্ছে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে বরাবরের মতো লুকেই ধরা দিয়েছেন শাকিব খান। পরে আছেন ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি যার দিকে, তিনি সোনাল চৌহান; পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ।
এরপরেই স্টোরির ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পরে। চলচ্চিত্রসংশ্লিষ্ট গ্রুপগুলোতে শেয়ার করছেন শাকিব ভক্তরা। পাশাপাশি সিনেপ্রেমীরা নিজেদের ওয়ালে শেয়ার করেও শুভ কামনাও জানাচ্ছেন ‘দরদ’র জন্য।  
এদিকে সিনেমার বেশ কিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা। যেখানে ভাষার ভিন্নতা রয়েছে। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, সিনেমাটির বাংলা নাম থাকছে ‘দরদ’ যা মায়া বা আদর বোঝনো হয়েছে। হিন্দিতে থাকছে ‘দারদ’ যা কষ্ট বা ব্যথা বোঝানো হয়েছে। তবে দুটিই আসলে মানুষের অনুভূতিকে কেন্দ্র করে।
নির্মাতা বলেন, এটি সাইকো-থ্রিলার সিনেমা। যেখানে অনেক গুলো ভিন্ন লুকে শাকিব খানকে দেখা যাবে। এটাতে থাকেব নতুন কিছু অ্যাকশন। সিনেমাটি ভারতের অনেকগুলো ভাষায় নির্মিত হচ্ছে। তাই একটু ভিন্নতা আছে।
শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমাটি নিয়ে এর আগে অনেক জল্পনা ছিল। অবশেষে বুধবার (২৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে দেখা যায় সোনাল চৌহানকে। যিনি ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন।  
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat