ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৩৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড থেকে বলিউড, বড় পর্দা থেকে ওটিটি সব জায়গাতেই সমানভাবে দাপিয়ে বেড়ান অভিনেত্রী রাইমা সেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন রাইমা। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, টালিউডে খুব বেছে বেছেই কাজ করেন রাইমা। শিগগিরই বাংলায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে কোনো সিনেমা নয়, একটি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
সম্প্রতি ‘কলঙ্ক’ নামে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন রাইমা। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিরিজটি। তবে এই সিরিজটি নিয়ে নির্মাতারা আর কোনো তথ্য প্রকাশ করেনি। শুধু সিরিজের পোস্টারটি প্রকাশ্যে এসেছিল।
জানা গেছে, ‘কলঙ্ক’ সিরিজে কাজের জন্য সম্মতিও জানিয়েছেন রাইমা। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। বরাবরই সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনো বিষয় নিয়ে তৈরি হতে পারে ওয়েব সিরিজ ‘কলঙ্ক’। পূজার পর সিরিজটির শুরু হবে বলে জানা গেছে।
গত মাসে মুক্তি পায় রাইমা অভিনীত সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘হ্যালো’ ও ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। দুটি সিরিজেই রাইমার অভিনয় দেখে ব্যাপক প্রশংসা করেছেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat