ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৪৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২২-২৩ অর্থবছরে ২শ ৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিএসসি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের জন্য ২৫ ভাগ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ রোববার চট্টগ্রামস্থ বিএসসির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৩১৮তম বোর্ড সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যন্যের মধ্যে বিএসসি পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসসির জন্য আরো নতুন নতুন জাহাজ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ সংগ্রহের সক্ষমতা অর্জন করেছে বলে বৈঠকে জানানো হয়।
প্রতিমন্ত্রী এর আগে চট্টগ্রামের আকবরশাহ কৈবল্যধামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আনসার ক্যাম্প উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat