ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৮১১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পেনের হলিডে আইল্যান্ড টেনেরিফে দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ প্রায় ৩ হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বুধবার এ কথা জানিয়েছেন।
অগ্নিনির্বাপক কর্মীরা পানি ছিটানোর ছয়টি হেলিকপ্টারের সাহায্যে আগুনের সাথে লড়াই করছে।টেনেরিফের আঞ্চলিক সরকার বলেছে, বুধবার বিকেলে দ্বীপের উত্তর-পূর্বে খাড়া গিরিখাদ এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। এরআগে আগস্টে একটি বিশাল দাবানলে এলাকাটি বিধ্বস্ত হয়েছিল।
টেনেরিফের আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট লোপে আফনসো ফেসবুকে লিখেছেন, সতর্কতা হিসেবে সান্তা উরসুলা শহর থেকে প্রায় ২,৪০০ জনকে এবং অপর একটি শহর লা ওরোটাভা থেকে ৬০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা টেলিভিশনের ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে সেখান থেকে ধোঁয়া উঠছে।আটলান্টিক মহাসাগরে ক্যানারি দ্বীপপুঞ্জের অংশ টেনেরিফের জনপ্রিয় পর্যটন এলাকা এখনও পর্যন্ত দাবানলের প্রভাবমুক্ত রয়েছে এবং এর দ’ুটি বিমানবন্দর স্বাভাবিকভাবে কাজ করছে।স্পেনের মূল ভূখন্ড থেকে দক্ষিণ-পশ্চিমে আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত টেনেরিফ দ্বীপটি থেকে মরক্কোর দূরত্ব ১০০ কিলোমিটার (৬০ মাইল)।জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানীরা সতর্ক করেছেন, তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat