ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৯২৩৮ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. শওকাত ওসমান এর নির্বাচনী অনুষ্ঠান   অনুষ্ঠিত হয়েছে।
সলপ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকেল ৩টায় সলপ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণেসলপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকাত ওসমান।
প্রিন্সিপাল আতিকুর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, সহ-সভাপতি মোঃ আনসার আলি, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম বাচ্চু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, কতিপয় বীরমুক্তিযোদ্ধাগণ, সহযোগী সংগঠন, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. শওকাত ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন সবার মাঝে তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট বৃদ্ধির লক্ষ্যে  নৌকার মনোনয়ন প্রত্যাশায় উপস্থিত সবার নিকট দোয়া প্রার্থনা ও ব্যক্তিগত রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাসের লিফলেটে বিতরণ করেন ইঞ্জি. শওকাত ওসমান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat