ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৭০১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি  : নড়াইলে পুলিশের তৎপরতায় ১ মাসের মধ্যে বহুল আলোচিত সুফল বিশ্বাস (৩৬) হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি তমাল শিকদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রিজের নীচ থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়।  গ্রেপ্তারকৃত আসামি তমাল শিকদার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।
আসামি তমাল শিকদার নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোস্তম শিকদার ও নাজনীন বেগম দম্পতির ছোট ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌঁছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার ও ছোট ছেলে তমাল শিকদারসহ ৩/৪ জনের একদল দুর্বৃত্ত তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল বিশ্বাস মারা যায়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat