ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৮০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ ‘জেলা উন্নয়ন সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মূসা,  জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
সভায় জেলার নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদীকে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ রাখতে নদীতে ময়লা না ফেলা ও নিয়মিত পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেয়াসহ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরির কথা বলা হয়। একইসাথে সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat