ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯১১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান, শামীম আহম্মেদ, মো. এম. লতিফ ভূঞা ও মো. রফিকুল ইসলাম, কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানির প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। 
ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সেটা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংককে আর্থিকভাবে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat