ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৪৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক’দিন পরপরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যে কারণে নিজের সমসাময়িকদের থেকে অভিনয় দক্ষতায় এগিয়ে থাকলেও বেশিরভাগ তারকা-নির্মাতার সঙ্গে তার আদায়-কাঁচকলায় সম্পর্ক! শুধু অভিনেতা-অভিনেত্রীই নয়, পরিচালক, প্রযোজকদেরও ছেড়ে কথা বলেন না তিনি। তবে এবার নিজেকে নিয়ে মন্তব্য করেই বিতর্কের তোপে পড়লেন এই অভিনেত্রী। নিজেকে এবার ‘ব্যাটম্যান’ দাবি করে বসলেন তিনি! 
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘এই বিষয়ে সবাই সহমত, বামপন্থী হোন বা ডানপন্থী, আমি ভীষণ অভদ্র। আমি হিংস্র ও চরমপন্থী। আমি হিংসা ভালোবাসি, হিংসা আমাকে ভালোবাসে। কিছুটা বেপরোয়া এবং ভীষণ জেদি আমি। বীভৎস প্রতিভাবান আমি, একেবারে ব্যাটম্যান-এর মতো!’ কঙ্গনার এমন নিজের ঢোল নিজে পেটানো দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা। অন্য কেউ প্রশংসা করছেন না বলে নিজেই নিজের ঢাক পেটাচ্ছেন অভিনেত্রী—এমন দাবি তাদের। শুধু তাই-ই নয়, বলিউডে আর তেমন কাজের সুযোগ পাচ্ছেন না বলে কঙ্গনা যেনতেনভাবে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছেন বলেও অনেকে মনে করছেন। তবে অনেকেই আবার ধারণা করছেন নিজেকে ‘ব্যাটম্যান’ বলার পেছনে রয়েছে ভিন্নগল্প। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায়ে তনুর ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই চরিত্রের একটি সংলাপে নিজেকে ব্যাটম্যান বলেছিলেন তিনি। সিনেমাটিতে খামখেয়ালি, জেদি অথচ রোমান্টিক তনুকে দেখা গিয়েছিল। সেই কথাই কঙ্গনা নতুন করে ভক্তদের মনে করিয়ে দিলেন, নাকি নিজের আত্মস্তুতি গাইলেন তারা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat