ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৫৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার মাধবপুর ও সদর উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ও বিকেলে  এসব মৃত্যুর ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা  গেছে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার  মেয়ে ফাতেমা (৪) বাড়ির সবার অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরের পানি  থেকে উদ্ধার করে স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে একই উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ  দেবনাথের  মেয়ে নিলিমা  দেবনাথ (২) পরিবারের  লোকজনের  চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। অনেক  খোঁজাখুঁজির পর পুকুর  থেকে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত  মেডিকেল অফিসার সঞ্জয় বনিক তাকে মৃত  ঘোষনা করেন। 
এ ছাড়াও হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে  দেড় বছর বয়সী শিফা আক্তার নামে এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া  গেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat