ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ ও চর্চা বিষয়ক জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্ব এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ- এর বরিশাল বিভাগীয় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার ফরিদ আলম, প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়। শিশুদের প্রতি সবধরনের সহিংসতা বন্ধে সবাইকে সজাগ হতে হবে। বাল্যবিহে বন্ধে আরো সচেতনতা সৃষ্টি এবং এর কুফল সম্পর্কে প্রচারণা চালানোর প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat