ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরো বাড়াতে সীমান্তে হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনা ও মাদক চোরাচালানরোধসহ নীতিগতভাবে ৭ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্মেলনে কঠোর হস্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, জাল নোট চোরাচালান বন্ধ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। 
এসব নিয়ে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যকরভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
আজ দুপুর দেড়টায় যশোরের একটি অভিজাত হোটেলে ৪ দিনের সম্মেলন শেষে প্রেস ব্রিফিং করে এ কথা জানানো হয়েছে।
গত ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এছাড়াও সম্মেলনে সীমান্তের ১৫০ গজের মধ্যে বন্ধ থাকা উন্নয়নমূলক কর্মকান্ড জয়েন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সমাপ্ত করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজিবি রংপুরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনালের মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবি যশোর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ। 
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আয়ুসমানি তিওয়ারি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিবির স্টাফবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশনের কর্মকর্তাবৃন্দ। 
এছাড়াও ভারতীয় পক্ষে বিএসএফ নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজিবৃন্দ, নোডাল অফিসার, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat